অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জাতিসংঘের এলডিসি সভায় যোগ দিতে সুইজারল্যান্ডের জেনেভার উদ্দেশে ঢাকা ছেড়েছেন। শনিবার (২৮ আগস্ট) সকালে অর্থ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
এশিয়া প্যাসিফিক রিজওনাল রিভিউ মিটিং অন দ্যা ইমপ্লিমেনটেশন অব আইপিওএ ইন প্রিপারেশন ফর দ্যা পঞ্চম ইউএন কনফারেন্স অন দ্যা এলডিসি (ইউএনএলডিসি-৫) এর ওই সভা জেনেভায় অনুষ্ঠিত হবে। ৩০ আগস্ট থেকে আগামী ২ সেপ্টেম্বরের ওই সভায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এলডিসি থেকে উত্তরণে বাংলাদেশ সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরবেন।
এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ১২টি স্বল্পোন্নত দেশের (এলডিসি) একটি সভা অনুষ্ঠিত হওয়ার বিষয়েও এবারের সভায় আলোচনা হবে। এ ছাড়া অন্যান্য আন্তর্জাতিক কমিউনিটি সম্মিলিতভাবে তাদের উন্নয়ন লক্ষ্যগুলো মূল্যায়ন করবে ওই সভায়। একই সাথে কোভিড-১৯ এর পরবর্তী সময় কীভাবে উন্নয়নের পথে ফিরতে হবে সে বিষয়েও আলোকপাত করা হবে।